আমাদের গল্প

ছোট্ট রান্নাঘর থেকে একদম ন্যাচারাল

আমাদের পরিবারের ছোট্ট রান্নাঘর থেকে শুরু হওয়া একটা সৎ গল্প।

যেভাবে শুরু

একদম ন্যাচারাল শুরু হয়েছিল আমাদের নিজেদের রান্নাঘর থেকে, কোনো বড় পরিকল্পনা নিয়ে না। আমাদের পরিবারে সবসময় ঘরে তৈরি খাবারকেই সবচেয়ে বিশ্বাস করা হয়েছে, বাজারের ভেজাল মেশানো খাবার নিয়ে সবসময়ই একটা সংশয় ছিল।

আমরা, মানে আমাদের পুরো পরিবার, মা-বাবা-বোন সবাই মিলে ঠিক করলাম, যে খাবার আমরা নিজেদের পরিবারের জন্য বিশ্বাস করে খাওয়াই, সেটাই যদি অন্যদের কাছেও পৌঁছে দিতে পারি? এখান থেকেই শুরু একদম ন্যাচারালের।

আমাদের প্রতিটি পণ্য এখনো ঘরেই তৈরি হয়, ছোট ব্যাচে, নিজেদের হাতে। কোনো রিফাইন্ড চিনি নেই, কোনো প্রিজারভেটিভ নেই, কোনো লুকোনো উপাদান নেই। প্যাকেটে যা লেখা থাকে, ভেতরেও ঠিক তাই থাকে।

আমাদের লক্ষ্য

সততার সাথে তৈরি, চিনি ও প্রিজারভেটিভমুক্ত প্রাকৃতিক খাবার প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া, যাতে স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া সহজ হয়।

  • সততা

    লেবেলে যা লেখা, ভেতরে ঠিক তা-ই।

  • যত্ন

    ছোট ব্যাচে, হাতে তৈরি।

  • দায়িত্ব

    প্রতিটি অর্ডারের 2% সমাজের জন্য।

আমরা সমাজেও অবদান রাখি।

আমাদের সদকা সম্পর্কে জানুন