সদকা

প্রতিটি অর্ডারের 2% যায় গরিব ও এতিম শিশুদের জন্য, পূর্ণ স্বচ্ছতার সাথে।

প্রথম অবদান শীঘ্রই যোগ হবে

প্রতিটি অর্ডার ডেলিভারি হওয়ার সাথে সাথে এই হিসাব আপডেট হয়

কীভাবে কাজ করে

  1. 1

    আপনি অর্ডার করলেন

  2. 2

    অর্ডার Delivered হলে 2% স্বয়ংক্রিয়ভাবে ফান্ডে যোগ হয়

  3. 3

    নিয়মিত বিতরণ করা হয় এতিম ও দরিদ্রদের মাঝে

  4. 4

    ছবি ও হিসাব সহ আপনাদের জানানো হয়

কেন আমরা এটা করি

আমরা বিশ্বাস করি, রিজিক ভাগ করে দিলে বাড়ে, কমে না।

مَّثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُمْ فِى سَبِيلِ ٱللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِى كُلِّ سُنۢبُلَةٍۢ مِّا۟ئَةُ حَبَّةٍۢ ۗ وَٱللَّهُ يُضَٰعِفُ لِمَن يَشَآءُ ۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ

আল্লাহ তায়ালা বলেন, "যারা আল্লাহর পথে নিজেদের ধন-সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি শস্যবীজের মত, যা থেকে সাতটি শীষ জন্মে, প্রতিটি শীষে থাকে একশ দানা। আর আল্লাহ যার জন্য ইচ্ছা করেন বহুগুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।"
(সূরা আল-বাকারা, আয়াত 261)

لَن تَنَالُوا۟ ٱلْبِرَّ حَتَّىٰ تُنفِقُوا۟ مِمَّا تُحِبُّونَ ۚ وَمَا تُنفِقُوا۟ مِن شَىْءٍۢ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌۭ

আরও বলা হয়েছে, "তোমরা কখনো সওয়াব অর্জন করতে পারবে না, যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিস থেকে ব্যয় করবে। আর তোমরা যা কিছু ব্যয় কর, নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত।"
(সূরা আলে-ইমরান, আয়াত 92)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "আমি ও এতিম প্রতিপালনকারী জান্নাতে এভাবে থাকব," এই বলে তিনি শাহাদাত ও মধ্যমা আঙুল দিয়ে ইঙ্গিত করেন এবং দুটির মধ্যে সামান্য ফাঁক রাখলেন।
(সহীহ বুখারী, হাদিস 5304)
তিনি আরও বলেছেন, "সদকা সম্পদকে কখনো কমায় না।"
(সহীহ মুসলিম, হাদিস 2588)

এই শিক্ষাগুলো মাথায় রেখেই একদম ন্যাচারাল থেকে প্রতিটি অর্ডারের 2% আমরা আলাদা করে রাখি, গরিব ও এতিম শিশুদের জন্য। এটা মার্কেটিং কৌশল না, এটা আমাদের কাছে একটা আমানত।

বিতরণের ছবি

শীঘ্রই ছবি যোগ হবে